বশেমুরবিপ্রবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।
আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের (ভিসি) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।
বুধবার (০১ জুন) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ মে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে কিছু সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আসন্ন রিজেন্ট বোর্ডে অনুমোদনের সাথে সম্পর্কিত।
শিক্ষক সমিতি কর্তৃক জানানো হয়, প্রেরিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিতোষিক এর হার পুনঃনির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনঃনির্ধারনের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃর্নির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করা।
আরও জানা যায়, উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা।
প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি মাননীয় উপাচার্যের সাথে আলোচনায় বসে। উক্ত আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শিক্ষক সমিতি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ১ জুন বিকাল সাড়ে ৫টায় একটি জরুরী সভায় মিলিত হয় এবং উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ২ জুন থেকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গ্রহন করে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


